কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সিঙ্গুরে সাইকেল মিছিল

papai-14শুভদীপ দে, সংবাদ প্রতিখন: সিঙ্গুর ব্লক তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে সাইকেল মিছিল। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব, জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি গোবিন্দ ধাড়া, যুব ব্লক তৃনমূল সভাপতি গৌতম চ্যাটার্জী সহ অনান্যরা। নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে কামারকুণ্ডু পর্যন্ত যায়। বিধায়ক বেচারাম মান্না বলেন, কৃষকের স্বার্থে সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু হয়েছিল, তাই এই কর্মসূচী কে আরো নতুন করে কালা আইনের প্রতিবাদে শুরু করতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading