বাংলার মানুষ বিজেপির জঙ্গলরাজ মেনে নেবেন না – ফিরহাদ হাকিম

forhad-hakim-33সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: বিজেপি কখনোই বাংলায় আসতে পারবে না। বিজেপি রাজত্ব করতে পারে উত্তরপ্রদেশ গুজরাটে। কিন্তু বাংলায় কখনোই নয়। বাংলার যে সংস্কৃতি ও কৃষ্টি রয়েছে তা বাংলার মানুষ ভাল করেই জানে। তাই জঙ্গল রাজ কে কখনোই তারা মেনে নেবেন না এবং দিলীপ ঘোষ যতই চেষ্টা করুক না কেন তা কখনোই সম্ভব নয়। আজ কলকাতায় এই কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কখনোই জোর করে ভোট লুট করে না, ২০১১ এবং ২০১৬ সালে২০২১এও এই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সরকার কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলবে। পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপি  জোর করে শুধুমাত্র রাজ্য নয় দেশে প্রবেশ করে দেশকে নষ্ট করছে ।দেশের সংস্কৃতি কৃষ্টি কৃষ্টি সবকিছুকেই নষ্ট করছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading