আজ ও আগামীকাল চন্দননগর ও ভদ্রেশ্বরে বিদ্যুত্‍ বন্ধ

f233a17f-551c-4df4-9efb-fde3113e23faপ্রবীর বোস, সংবাদ প্রতিখন: আজ মঙ্গলবার ও বুধবার চন্দননগরের ও ভদ্রেশ্বর থানার অন্তগত সব প্রতিমা নিরঞ্জনের পথে বেড়িয়ে যাচ্ছে।তার জন্য সি ই এস সি এবং ডাবলু বি এস ই বির পক্ষ থেকে জানা গিয়েছে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ থাকবে এবং পরের দিন বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ থাকবে। এই দুদিন চন্দননগর থানার ও ভদ্রেশ্বর থানা এলাকায় সকল জগদ্ধাত্রী প্রতিমা গঙ্গার ঘাটে নিরঞ্জন না হলে বিদ্যুত্‍ দেওয়া হবেনা বলে গ্রাহকদের প্রতি আবেদন জানিয়েছেন দুই দপ্তরের আধিকারিকেরা। এর সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পূজোর বারোয়ারি বা কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন, তারা যেন প্রতিমা নিরঞ্জনের সময় বিদ্যুতের তারের থেকে প্রতিমার দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। অন্যদিকে চন্দননগরে জগদ্ধাত্রী পূজোর নবমীর রাতে মদ খেয়ে বেলেল্লাপনা করার জন্য চন্দননগরের বিভিন্ন জায়গা থেকে পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে।

চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজোর ছবি শুভদীপ দের ক্যামেরায়  

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading