Site icon Sambad Pratikhan

মিমের ভরসা আছে তৃণমূলের উপর, বাংলার মানুষের ভরসা নেই, বললেন দিলীপ ঘোষ

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কেরানিতলায়  হিন্দু যুব বাহিনীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন মিমের ভরসা আছে তৃণমূলের উপর, বাংলার মানুষের ভরসা নেই। এদিন বক্তব্যের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। তিনি বলেন, অমিত শাহ বাঁকুড়াতে এসে খাটিয়াতে বসে ছিলেন এটা দেখেই মুখ্যমন্ত্রীও খাঁটি একে বসেছেন, দিনকয়েক বাদে তিনি মাটিতে বসবেন। মিম-তৃণমূল জোট প্রসঙ্গে তিনি বলেন, মিম মনে করছে তাদের কাজটা তৃণমূল করে দেবে। তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে। তাই মিম তৃণমূলের হাত ধরেছে। দিলীপবাবু বলেন, মমতা ব্যানার্জি সবসময় টাকা টাকা করেন। তাই টাকার কথাই বলেছেন তিনি। অথচ কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মাননিধি প্রকল্পের ৬হাজার টাকা তিনি মানুষকে পেতে দিচ্ছেন না। আয়ুষ্মান প্রকল্পের ৫লক্ষ টাকার সুবিধা পেতে দিচ্ছেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির করোনা টিকা সংক্রান্ত বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে করোনার টিকার জন্য। সাগরদত্ত মেডিকেল কলেজে টিকাকরণের কথা থাকলেও মমতা ব্যানার্জি নাম পাঠাতে পারেননি। সারা দেশের মানুষ টিকা পাবে কিন্তু বাংলার মানুষ পাবেন না। তাঁদের জীবনের ঝুঁকি কিসের জন্য, কার জন্য? মমতা ব্যানার্জি কি চান না বাংলার মানুষ সুস্থ থাকুন? অন্যদিকে সোমবারই তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে নোটিশ পাঠানো বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ইডির নোটিশ আগেও এসেছে পরেও আসবে, মানুষ দেখেছে টাকা নিতে, এর জবাব দিতে হবে সাধারণ মানুষকে। সবশেষে তিনি বলেন, আদর্শের জোরে লড়ে ভারতীয় জনতা পার্টি, কর্মীদের মনোবল নিয়ে ২০২১ এ ক্ষমতায় আসবে বিজেপি সরকার। এছাড়াও তিনি মুখ খুলেছেন একাধিক বিষয়ে। খান টাইটেলড থাকার জন্যই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাছা হয়েছে শাহরুখ খানকে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে করা হয়নি”।  মুখ্যমন্ত্রীর ‘অগ্নিকন্যা’ ইমেজ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তিনি বলেন, উনি কন্যা কোথায় উনি এখন ঠাকুমা। মুখ্যমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী অপবাদ দিয়ে তিনি বলেন, জগদ্ধাত্রী পুজোর দিন দিদিমনি মিথ্যে কথা না বললেও পারতেন।

Exit mobile version