১৯টি মোবাইল ফোন ও স্কুল থেকে চুরি যাওয়া সাউন্ড সিস্টেম ও মোটর পাম্প চুরির কিনারা করলো পুলিশ

6ff172b7-d049-4002-ab6b-47201f11d00cসৌমাভ মণ্ডল, বসিরহাট, সংবাদ প্রতিখন: বড়সড় সাফল‍্য পেল বাদুড়িয়া থানার পুলিশ। মোবাইল ফোন, সাউন্ড সিস্টেম ও মোটর পাম্প চুরির কিনারা করল বাদুড়িয়া থানার পুলিশ। চলতি মাসের ৫ তারিখে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চাতরা বাজার এলাকায় আশিস দাসের দোকান থেকে ১৯টি মোবাইল চুরি হয়। চুরির পর ওই দোকানের মালিক আশিষ বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল সোমবার আলী হোসেন মন্ডল ও তারিকুল ইসলাম নামক দুই দুষ্কৃতীকে চাতরা থেকেই গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯টি মোবাইল ফোন। অন‍্যদিকে চাতরা হাই স্কুল থেকে তারা একটি সাউন্ড সিস্টেম ও মোটর পাম্প চুরি করেছিল।

সেই গুলোও পুলিশ বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হওয়া ১৯টি মোবাইল ফোন মঙ্গলবার বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিল সাউরা গ্রাহকের হাতে তুলে দেন। পাশাপাশি ওই সিস্টেম ও উদ্ধার হওয়া মোটর পাম্প স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ধৃত দুই দুষ্কৃতীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Untitled-2gif advtUntitled-1output_9W9bpBUntitled-3advt-4advt-3advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat