মহানগরীতে শীতের আমেজ

Untitledসুস্মিতা মুখার্জী, সংবাদ প্রতিখন: গত দুদিনে গায়ে একটা করে চাদর না চাপালেই নয়, আবহাওয়ার রেশ অনুযায়ী এবার কলকাতায় শীতের আবির্ভাব বোধহয় ঘটতে চলেছে। পূর্বাভাস ছিলই। এবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেল ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী চব্বিশ ঘন্টাতেও এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। আপাতত আকাশ মেঘ মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমে যেতে পারে তবে পরে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি,  স্বাভাবিক এর থেকে ৩ ডিগ্রি কম. এবং জেলা গুলোতে তাপমাত্রা আরো কম, কোথাও ১২ বা ১৩  ডিগ্রি. আগামী ২৪ ঘন্টা এই ঠান্ডা বজায় থাকবে. ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা একটু বাড়লেও ঠান্ডা বজায় থাকবে ২৫ তারিখ পর্যন্ত।  ২৬ তারিখ একটু তাপমাত্রা বাড়বে. তারপর থেকে সারা রাজ্য জুড়ে তাপমাত্রা আবার কমতে থাকবে।  এই মাস জুড়ে তাই শীতের আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে।

error: Content is protected !!
Powered by Joinchat