
সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: শুরু হয়েছে বেলুড় মঠের সারদা মঠে করীন্দ্রাসুরনিসূদিনী বা দেবী জগদ্ধাত্রীর আরাধনা। এই বছর করোনা আবহে সাধারণের প্রবেশ নিষিদ্ধ এই পুজোয়। বন্ধ পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহনের মত বিষয়গুলি।
অপরদিকে বেলুড় মঠের সারদা মঠে বিগত বছরগুলির মত এই বছর সারদা মঠের প্রার্থনা কক্ষের বাইরে জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে না, এই বছর করোনার কারণে নব্বই দশকের মত সারদা মঠের প্রার্থনা কক্ষের ভিতরেই অনুষ্ঠিত হচ্ছে। গতকাল অষ্টমীর সন্ধ্যায় দেবীর অধিবাসের পর আজ সকালে দেবীর প্রাণপ্রতিষ্ঠা ও পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং অপরাহ্ন এই তিন প্রহরে চলবে দেবীর পূজা আরাধনা।
বিকালে হোম ও সন্ধ্যায় আরতিনুষ্ঠান। এই বছর যেহেতু ভক্তদের এই পুজোয় কোনও প্রবেশাধিকার নেই তাই সাধারণের জন্য সরাসরি তাঁদের অন্তর্জাল পরিসরে এই পুজো দেখানোর ব্যবস্থা করেছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।







