Site icon Sambad Pratikhan

যাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পোস্টার মারে, তারা আসলে বিজেপির কর্মী-স্বরূপ মিত্র

Advertisements

প্রবীর বোস, সংবাদ প্রতিখন: ‘আমরা দাদার অনুগামী’। শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল হরিপালে। পোস্টারে লেখা রয়েছে, তোমার সাথেই কাটবে জীবন, তোমার মতই যত আসুক ঝঞ্ঝা-ঝড় প্লাবন, তোমার পথই পথ। তবে পোস্টার দেওয়া নিয়ে হরিপালের তৃনমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র বলেন, রাতের অন্ধকারে যাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পোস্টার মারে, তারা আসলে বিজেপির কর্মী। নন্দীগ্রামে দাদা যদি শুভেন্দু হতে পারে, তবে হরিপালের বুকে একটাই দাদা বেচারাম মান্না। মুখ্যমন্ত্রীর হাত ধরে হরিপাল ও সিঙ্গুরে যে উন্নয়ন করেছেন বেচারাম মান্না, তাতে তৃনমূল কর্মী থেকে সকলেই বেচারাম মান্না কে দাদা বলি।

Exit mobile version