Site icon Sambad Pratikhan

হরিপাল, তারকেশ্বর ও কামারকুন্ডু থেকে কলকাতা পর্যন্ত বাস চালু

Advertisements

প্রবীর বোস, হুগলি: করোনা ভাইরাসে অতি মহামারীর  উদ্ভূত পরিস্থিতিতে মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পরিবহনমন্ত্রী  শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে হরিপাল, তারকেশ্বর ও কামারকুন্ডু থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের জন্য পৃথকভাবে ৬ জোড়া এস.বি.এস.টি.সি. বাসের প্রতিদিন  ব্যবস্থা করেছেন। আজ শুভ উদ্বোধন হল। উদ্বোধন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না মহাশয়। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ডিভিশানাল ম্যানেজার শুভেন্দু মুখোপাধ্যায়, পরিবহন দপ্তরের ল’ অফিসার মঙ্গল সরেন সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ পাঠক, সুমিত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।   মাত্র ৫০ টাকায় হরিপাল থেকে ধর্মতলায় যাওয়া যাবে। আজ বুধবার সকাল ৮ টা এবং সকাল ৮-৩০ টা হরিপাল, তারকেশ্বর ও কামারকুন্ডু পৃথক ভাবে ৬টি বাস চলাচলের আজ শুভ উদ্বোধন হয়। বাসগুলি সন্ধ্যা ৬ এবং ৬-৩০ ধর্মতলা ছেড়ে হরিপালে, কামারকুন্ডু এবং তারকেশ্বর আসবে।

Exit mobile version