Site icon Sambad Pratikhan

ছন্দে ফিরছে গালিফ স্ট্রিট

Advertisements

সুস্মিতা মুখার্জী, সংবাদ প্রতিখন: কোভিড পরিস্থিতির কারণে অনেক জায়গা এখনো বন্ধ, আবার কিছু কিছু জায়গা খুলতে শুরু করেছে। সেরকমই এক জমজমাট এলাকা হলো শ্যামবাজারের গালিফ স্ট্রিটের হাট, যেখানে প্রতি রোববারের ছবিটা একটু অন্যরকম লাগে। পশুপ্রেমীদের জন্য এই এলাকার গুরুত্ব অপরিসীম, সে পাখি হোক কিংবা কুকুর, মুরগি বা ইদুর। সাত সকালে মনোরঞ্জনের জন্য এখানে আসা যেতেই পারে। শুধু তাই নয়, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যও এখানে পাওয়া যায়। করোনা পরিস্থিতির জন্য গত ছয় মাসে এই হাট বন্ধ থাকলেও এখন ছন্দে ফিরেছে তা। এই কারণে এখানকার ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। সমস্ত সতর্কতা মেনেই এই হাট খুলেছে সর্বসাধারণের জন্য। তাহলে আর দেরি না করে এক রোববারে ঢু মারলেই হয়।

Exit mobile version