Site icon Sambad Pratikhan

হুগলির উত্তরপাড়ায় প্রকাশ্যে রমরমিয়ে চলছে বেআইনি মদ বিক্রির ব্যবসা কড়া হাতে ব্যবস্থা নিক প্রশাসন অনুরোধ তৃণমূল শহর সভাপতির

Advertisements

অনিমেষ মল্লিক: কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উত্তরপাড়ার টি. এন. মুখার্জী রোডের উপর রমরমিয়ে দেদার বিকোচ্ছে বেআইনি মদ, এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীদের অভিযোগ পুলিশ আসে তাদের সাথে কথা বলে চলে যায়, তবে মদ বিক্রি বন্ধ হয় না। পুলিশ এলে কিছু দিন বন্ধ হলেও আবার দুদিন পর তা খুলে যায়। হুগলী জেলার উত্তরপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টি. এন. মুখার্জী রোডে একটি দোকান ঘরের পিছনে সকাল থেকে রাত অবধি চলছে এই মদের ব্যবসা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ প্রায়ই এখানে চেঁচামেচি, ঝগড়া-ঝাটি হয়েই থাকে এই মদ বিক্রি কে কেন্দ্র করে, ফলে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে।  আমরা চাই পুলিশ এসে এটাকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দিক, অপরদিকে উত্তরপাড়া শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন প্রশাসনের কাছে অনুরোধ করা হচ্ছে যাতে এটাকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া যায়।

বিশেষ করে পুলিশ প্রশাসন জায়গা গুলো চিহ্নিত করে বন্ধ করুক। এটা একটা সামাজিক ব্যাধি, ক্যান্সারের মতন, তবে সামাজিক ব্যাধি বলেই তো হবে না, তাই প্রশাসন এটাকে কড়া হাতে বন্ধ করুক।

Exit mobile version