Site icon Sambad Pratikhan

জনসংযোগে অগ্নিমিত্রা

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: ২১ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের রাজনীতি কিছুটা হলেও গরম তা বলাই বাহুল্য। রাজ্যের শাসক দল ও অন্যতম বিরোধী দল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ব্যস্ত নিজেদের দলীয় প্রচারে। প্রকারান্তরে সকলেরই লক্ষ্য একটিই।

সম্প্রতি বিজেপির মহিলা শাখার সভানেত্রী অগ্নিমিত্রা পল রাঢ় বাংলার দুর্গাপুর-আসানসোলের স্থানীয় মানুষদের মাঝে উপস্থিত হয়ে মাস্ক, স্যানিটাইজার বিতরণ, কম্বল বিতরণ ও শিশুদের মধ্যে লজেন্স, খাতা, পেনসিল তুলে দিলেন। এছাড়াও ছট পুজোর অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানান।

অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার সাগরে এক জনসভায় উপস্থিত হয়ে স্থানীয মানুষদের নানান অসুবিধার কথা শোনেন। তিনি অভিযোগ করেন তাঁদের সাগরে আস আটকাতে সকল ট্রেলারকে তাঁদের নিতে বারণ করে দেওয়া হয়েছিল। সবদিক দিয়ে দেখতে গেলে ধীরে ধীরে গরম হয়ে উঠছে রাজ্যের রাজনীতি।

Exit mobile version