ফরাসডাঙ্গার জগদ্ধাত্রী উত্‍সবে চন্দননগর পুলিশ কমিশনারেট

papaiiiiiiiiiiiiiiiii

শুভদীপ দে, সংবাদ প্রতিখন:  পৃথিবী বিখ্যাত হুগলি জেলার ফরাসডাঙ্গা বা চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা। আর এই পুজকে কেন্দ্র করে মেতে ওঠেন এই জেলা তথা সারা রাজ্যের ও দেশ বিদেশের মানুষ। কিন্তু এই বছরটা যেহেতু করোনা নামক অতিমারীর কবলে তাই এই বছরে এই একলকার জগদ্ধাত্রী উত্‍সবে রয়েছে প্রশাসনের নানা বাধানিষেধ। আজ এই উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চন্দননগর থানার সামনে এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর পুলিশ কমিশনারেটের  বর্তমান পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবীর বিস্তারিত ভাবে সকল নিয়ম যা এই বছর পূজা উত্‍সব পালনে অতি প্রয়োজনীয় তা ব্যাখ্যা করেন।

output_9W9bpB

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকরা। উল্লেক্ষ্য আগামীকাল থেকে দশমী পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত নো এন্টি চালু থাকবে বলে জানান ডঃ হুমায়ুন কবীর। এছাড়াও তিনি জানান দর্শনার্থীদের ভিড় সামলাতে তাঁরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সামাজিকও ও পারস্পরিক দূরত্ব বজায় রাখা যায় ও মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহার করা হয় সেই দিকেও লক্ষ্য রাখা হবে। আজ ডঃ কবীর চন্দননগরের জগদ্ধাত্রী পূজা গাইড ম্যাপ ও শিশুদের জন্য পুলিশ ব্যাচের উদ্বোধনও করেন।

gif advtadvt-4Untitled-1advt-1Untitled-3advt-3Untitled-2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading