Site icon Sambad Pratikhan

সমাজের সকল ক্ষেত্রে পুরুষদের অধিকার নিয়ে ভারতের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২১ নভেম্বর

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: এই প্রথমবার ভারতের বুকে পুরুষদের অধিকার নিয়ে সকল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদিনের এক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় আগামী ২১ নভেম্বর ২০২০। এই বিষয়ে রাজ্যের অন্যতম প্রধান পুরুষ অধিকার সংগঠন অল বেঙ্গল মেনস ফোরামের পক্ষে থেকে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এ কথা জানান অল বেঙ্গল মেনস ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য্য। সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্‍কারে নন্দিনী ভট্টাচার্য্য বলেন আজ অবধি কোনদিন ভারতের বুকে এই ধরনের বিষয় নিয়ে কোনও সম্মেলন অনুষ্ঠিত হয় নি। তিনি বলেন পুরুষের অধিকার নিয়ে কথা বললেই অনেকেই হেসে উড়িয়ে দেন, আসলে পুরুষ অধিকার কোনও সোনার পাথরবাটি নয় এটা আগে আমাদের সকলকে বুঝতে হবে। ১৯ নভেম্বর যেহেতু আন্তর্জাতিক পুরুষ দিবস, তাই তাঁদের সংগঠন আগামী ২১ নভেম্বর শনিবার এই সম্মেলনের আয়োজন করেছ বলে জানান নন্দিনী ভট্টাচার্য্য। ওই দিনের সম্মেলনে পুরুষ অধিকারের নানান বিষয় যেমন আইনি, স্বাস্থ্য, সামাজিকও, শিক্ষা, আমোদপ্রমোদ, খেলাধুলা ইত্যাদি সকল বিষয়ে এই মূহুর্তে পুরুষদের অবস্থা কি তা নিয়ে আলোকপাত করা হবে বলে জানলেন তিনি। নন্দিনীদেবী বলেন এটা ভাবার সময় এসেছে আজ ভারতের সমগ্র পুরুষ সমাজ কোথায় দাঁড়িয়ে আছে, আজ শুধুমাত্র মহিলে ঘটিত ঘটনা ছাড়াও সমাজের নানা ক্ষেত্রে পুরুষরা অবহেলিত ও অন্যায়ের শিকার হচ্ছে। তিনি বলেন স্বাধীন ভারতের ইতিহাসে কোনও রাজনৈতিক দলের ইস্তেহারে আজ অবধি কেন পুরুষদের অধিকার নিয়ে কোনও কথা তোলা হয় না সেই বিষয়ে ওইদিনের সম্মেলনে আলোকপাত করবেন প্রফেসর বিমল শংকর নন্দ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আইনজীবি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন সমাজে পুরুষ বনাম মহিলা বলে কোনও বৈরিতা যে আছে তা তিনি মনে করেন না, তার সঙ্গে তিনি এটাও বলেন আজকের আমাদের দেশে কিছু সংখ্যক মহিলা আইনের অপপ্রয়োগ করেন, আর তার ফল ভোগ করেন বেশ কিছু নিরাপরাধ পুরুষ।

Exit mobile version