আমদের দেশে একটা কথা সর্বজনবিদিত, সেটি হ’ল নারী-পুরুষের সমান অধিকার। বাস্তব কিন্তু উল্টো চিত্রই তুলে ধরছে আমাদের সম্মুখে। আর ঠিক এই কারণেই আজকের ভারতবর্ষে’র নিপীড়িত পুরুষের দল সর্বসমক্ষে আওয়াজ তুলেছে সারা দেশে চাই লিঙ্গ নির্বিশেষে একটা নিরপেক্ষ আইন, যে আইনে নারী-পুরুষ সবার থাকবে সমান অধিকার। পুরুষদের এই অধিকারের কথা তুলে ধরতে আজ সারা ভারত জুড়ে শুরু হয়েছে ‘মেনটু’ আন্দোলন। এই আন্দোলনে পিছিয়ে নেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও। এই রাজ্যের এমনই এক সংগঠন ‘অভিযান’, যাদের সদস্যরা বিগত কয়েকবছর ধরে পুরুষদের প্রতি এই বৈষম্যের বিরুদ্ধে সমানতালে আন্দোলন ও জনজাগরণ করে চলেছে। উলেক্ষ্য অভিযানের সদস্যরা কিন্তু সকলেই পুরুষ নন, অভিযানের অভিযান চলছে নারী-পুরুষ উভয়ের মিলিত প্রচেষ্টায়। অভিযান এর পক্ষে গৌরব রায় আমাদের জানাচ্ছিলেন আমাদের দেশে পুরুষদের জন্য কোন আইন নেই, তারাও নির্যাতিত কিন্তু বলার জন্য কোন মঞ্চ নেই, কেন্দ্র হোক বা রাজ্য, কোন সরকার’ই তাদের দিকটা বিবেচনা করে দেখে না। দেশের সংবিধান নিরপেক্ষ অথচ পুরুষরা আজও সঠিক বিচার থেকে বঞ্চিত। তাই দেশে লিঙ্গ নিরপেক্ষ আইন এর দরকার, দরকার পুরুষ কমিশনের। আর সেই দাবিতেই পথে নেমেছে অভিযান, এবং তাঁরা আগামীতে তাঁদের এই দাবিকে প্রতিষ্ঠা করার লক্ষে অবিচল।
আর ঠিক এই উদ্দেশ্যে আগামী ২৬ মে, ২০১৯, রবিবার তাঁরা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে কলকাতা সাংবাদিক ক্লাব পর্যন্ত পুরুষ কমিশনের দাবি জানিয়ে আয়োজন করেছে একটি পদযাত্রা’র। এর সঙ্গে সঙ্গে ওই দিনই তাঁরা কলকাতা প্রেস ক্লাবের সামনে একটি অভিনব মানববন্ধন কর্মসূচীও পালন করতে চলেছে। অভিযানের অন্যতম মুখ্য দেবাংশু ভট্টাচার্য বলেন আমাদের দেশের অধিকাংশ শহীদ হলেন পুরুষরা। দেশের সেই সকল বীর শহীদদের প্রতি তাঁরা জানায় তাঁদের অন্তরের শ্রদ্ধা ও নমস্কার, এবং ২৬ তারিখেই তাঁরা মোমবাতি জ্বালিয়ে দেশের সেই সকল মহান শহীদ পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দেবাংশুবাবু জানান। দেবাংশুবাবু ও গৌরববাবু নারী-পুরুষ নির্বিশেষে সকলকে ওইদিন লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ কমিশনের দাবিতে, লিঙ্গ বিচার না করে মহিলাদেরও কঠিন শাস্তির দাবি জানিয়ে, পিতার অধিকার সুনিশ্চিত করতে অভিযান এর শান্তিপূর্ণ পদযাত্রা ও দেশের সকল বীর পুরুষ শহিদদের আত্মার শান্তি কামনা করে প্রেস ক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বলন, মানব বন্ধন কর্মসূচীতে সবাই কে আহ্বান জানান। (ছবি-সংগৃহীত)
