শ্রীরামপুরে তৃণমূলের সাইকেল মিছিল

papao2নিজস্ব সংবাদদাতা:  আজ ১১.১১.২০২০ বেলা ৩:৩০ টে শ্রীরামপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক সাইকেল মিছিলের আয়োজন করা হয় শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডের  চাতরা কুমোরপাড়ার শেষমাথা রেল লাইনের ধার থেকে মহেশ স্নান পিরির মাঠ অব্দি। এই সাইকেল মিছিলে অংশ নেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী দিলীপ যাদব, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী গৌর মোহন দে, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্রী সন্তোষ সিংহ, শ্রীরামপুর লোকসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অরিন্দম গুইন এবং অন্যান্য নেতৃত্ব।

output_9W9bpBgif advtUntitled-2Untitled-1Untitled-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading