অভিযুক্ত তিনজনের বাড়ি বাংলানি গ্রামেই। ঐদিন রাতে নির্যাতিতাকে সারারাত ধরে মারধর ও শারীরিক অত্যাচার করায় অসুস্থ হয়ে পড়ে ওই গৃহবধূ। পাশাপাশি বলেন, বাংলানি পঞ্চায়েতের হঠাৎগঞ্জ গ্রামের এক প্রভাবশালী নেতার প্রত্যক্ষ মদতে এই কাজ হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এদিন ভোররাতে যে বাড়িতে গৃহবধূ ধর্ষিতা হয়েছিল, স্বরূপনগর থানার পুলিশ সেই বাড়ির মালিক ইসলাম গাজীকে গ্রেপ্তার করেছে। তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
নির্যাতিতা গৃহবধূ আদালতে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। গৃহবধূ এই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরূপনগর থানার পুলিশ তদন্তে নেমেছে এর পিছনে পূর্ব পরিচিত যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে। পাশাপাশি অন্য কোনো শত্রুতা আছে কিনা সেটাও তদন্তে রাখছে। তবে নির্যাতিতার বয়ান অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গৃহবধূর পূর্বপরিচিত বলে মনে করছে পুলিশ।
