Site icon Sambad Pratikhan

বিশ্বকর্মা পুজোর মদের টাকা না দেওয়ায় ব‍্যবসায়ীকে বেধড়ক মার পুজো উদ্যোক্তাদের

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ঘুণী গ্রামের মাষ্টার পাড়ার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে বছর ৪২ এর ব‍্যবসায়ী দীপেন্দু করণ দোকান থেকে বাড়ি ফিরছিল। কয়েকদিন ধরে তার কাছে বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তারা মদ খাওয়ার জন‍্য মোটা অর্থ চেয়েছিল। সেই টাকা না দিতে পারায় ওই ব‍্যবসায়ীকে বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের অভিযোগ, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার কাছে ওরা মদ খাওয়ার জন্য টাকার চাপ দিচ্ছিল। আমি টাকা না দিতে পারায় আমাকে বেধড়ক মারধর করেছে। এই ঘটনার জন্য গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে। বেশ কয়েক জনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব‍্যবসায়ী।

Exit mobile version