হাথরাসের প্রতিবাদে বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক পরিবারের তৃণমূলে যোগ

d8cddd67-010f-4a51-aa8f-e3c4f86481c9সৌমাভ মণ্ডল,বসিরহাট: গত কয়েক দিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে দলিত মেয়েকে গণধর্ষণ ও নৃশংস হত্যা কান্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ফের উস্কে দিয়েছে সাত বছর আগে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষণ কান্ডের স্মৃতি। তারই প্রতিবাদ স্বরূপ এবং যোগী সরকারের দিকে আঙ্গুল তুলে এদিন বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তে শাঁড়াপুল-নির্মান গ্রামে দল ত্যাগ করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো পাঁচ শতাধিক পরিবার। যাদের ভোটার সংখ্যা ১,৫০০ জন। শুধু বিজেপি নয়, বিজেপির পাশাপাশি বেশ কিছু সিপিএম পরিবার এদিন তৃণমূলে যোগদান করেন।

Untitled-1

দলের নতুন সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে স্বাগত জানান উত্তর ২৪ পরগণা পরিষদের সভাধিপতি তথা স্বরুপনগরের বিধায়িকা বীণা মন্ডল, আবুল কালাম আজাদ, রমেন সর্দার, শাঁড়াপুল-নির্মান গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গোবিন্দ মন্ডল, বাবলু সরকাররা। এদিন শুরুতেই নৃশংস হত্যার ঘটনায় শোক জ্ঞাপন কর্মসূচি হয়। তারপর এই ব্লকের বেশ কয়েকটি গ্রাম থেকে নেতা-কর্মী-সমর্থক মিলিয়ে ১,৫০০ জন তৃণমূলে যোগদান করেন।

gif advt

দল পরিবর্তন করে বিজেপি নেতা কালীকিংকর বিশ্বাস জানান, বিজেপি সরকারের পাশে আমরা নেই। যেভাবে যোগী রাজ্যে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনা ঘটেছে তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।

advt-4

প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। সেখানকার পুলিশ নির্যাতিতা মৃতা তরুণীর পরিবারের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। তাদের পাশেও দাঁড়াচ্ছে না। তাই বিজেপি সরকারের প্রতি ঘৃণা ক্ষোভে আমরা দল পরিবর্তন করেছি। এখানেও যদি বিজেপি সরকার আসে তাহলে এখানেও একই রকম আচরণ করবে।

advt-5advt-1advt-3Untitled-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading