শতাব্দী প্রাচীন সম্প্রীতির পীঠস্থান সরদার‌আটীর উপাসনাস্থল নতুন রূপ পেল

07a3fb50-cedd-4564-9cb2-dc26f250e464সৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৩নং ওয়ার্ডের সরদারআটীতে হিন্দু-মুসলিম উভয়ের সমন্বয়ে মানুষ প্রার্থনাস্থল পেল। ১৮৭৯ সালে মাজাদ গাজীর মাত্র এক টাকার বিনিময়ে তৈরি হয়েছিল এই প্রার্থনাশালা। সেই সময়ে চারিদিকে ছিল দর্মার বেড়া আর ছাদ ছিল চাঁচের। বহুদিন ধরে সংস্কারের অভাবে ধর্মীয় পীঠস্থান অবহেলিত ছিল। কিন্তু বর্তমানে দুই বিঘা জমির ওপর এক কোটি টাকা ব্যয়ে আড়াই বছর ধরে তৈরি হল ধর্মস্থল। গ্রামের সব সম্প্রদায়ের মানুষের কাছ থেকে দানের অর্থ দিয়ে সংস্কার করা হল এই উপাসনা স্থল। নবরূপে সম্পূর্ণ আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত আলোকসজ্জিত হয়ে তৈরি হল পাকা দালান ঘর। সব ধর্মের মানুষের মেলবন্ধনে তৈরি হয়েছে এই উপাসনা ঘর। তাই এই জায়গা বসিরহাটের মানুষের কাছে সম্প্রীতির পীঠস্থান বলে মনে করছে সমাজের বিশিষ্ট জনেরা। সম্পাদক মহাসিন বিশ্বাস, সভাপতি শফিকুল ইসলাম ও উদ্যোক্তা রায়হান  আহমেদ কুরেশিরা জানান, ১৪১ বছরের এই প্রার্থনাস্থল খুবই ভগ্নদশায় ছিল। আগে ১৫০ জন প্রার্থনা করতে পারতো। এখন ৫৫০ জন এক সাথে বসতে পারতে। এলাকার মানুষের কাছে শতাব্দীপ্রাচীন এই ধর্মস্থল এক অনন‍্য ইতিহাস বহন করে আসছে। সমাজের ব্যবসায়ী থেকে দিন মজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের দানের অর্থ থেকে এই উপাসনা ঘর তৈরী হলো।

advt-5advt-4advt-1advt-2advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading