বিশ্বকর্মা পুজোয় দশ হাজার গরীব মানুষ কে খাওয়ানোর সঙ্গে প্রসাদ বিতরণ দূর্গাপুর এক্সপেসওয়েতে গুড়াপের ব্যবসায়ী

prabir-6প্রবীর বোস: বৃহস্পতিবার ছিল বিশ্বকর্মা পুজো। সকাল থেকে দুর্গাপুর হাইওয়েজের ধারে গুড়াপ থানা এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওই থানার অন্তগত আট থেকে দশটি গ্রামের প্রায় দশ হাজার গরীব মানুষের মুখে প্রসাদ বিতরণ করলেন। এর পাশাপাশি দুর্গাপুর এক্সপেসওয়ের সমস্ত লরি চালক, খালাসি ও অন্যান্য গাড়ি চালক এবং গাড়িতে আসা মানুষদের খাওয়ানোর সঙ্গে বিশ্বকর্মা পুজোর প্রসাদ বিতরণের ব্যবস্থা গ্রহণ করলেন। রীতিমত দূর্গাপুর এক্সপেসওয়ের ধারে রান্না করে প্রসাদ বিতরণ করে চমক লাগিয়ে দিলেন ওই ব্যবসায়ী। prabir-7

prabir-8গুড়াপের ভাসতাড়ার ওই ব্যবসায়ী রামজনম যাদব জানালেন, এখন করোনা মহামারি চলছে; গ্রামের অনেক বাড়িতে ঠিকমত খাওয়া দাওয়া জুটছে না, তাই আমার ইচ্ছা হল বিশ্বকর্মা পুজোর দিন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজোর আয়োজনের পাশাপাশি গুড়াপ থানার অন্তগত আট থেকে দশটি গ্রামের প্রায় দশ হাজার গরীব মানুষ কে খাওয়ানোর সঙ্গে প্রসাদ বিতরণ করব। তাই দূর্গাপুর এক্সপেসওয়ের ধারে একটি পরিত্যক্ত জায়গায় দূরত্ব বজায় রেখে গরীব মানুষদের এবং দূর্গাপুর এক্সপেসওয়েতে যে সব দূরদূরান্ত থেকে লরি চালক,  খালাসি এবং ছোট গাড়ির চালকদের প্রসাদ বিতরণ করলাম।এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রসাদ পেয়ে যেমন খুশি হয়েছেন গ্রামের গরিব মানুষেরা, তার পাশাপাশি খুশি হয়েছেন রাস্তার লরি চালক ও খালাসিরা।

advt-2advt-1advt-3advt-5advt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading