Site icon Sambad Pratikhan

ছেলের হাতে বাবা খুন, মায়ের অভিযোগে গ্রেফতার ছেলে

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মালোপাড়ার ঘটনা। বাবা বাসুদেব হালদার বয়স ৬১, ছেলে সাহেব হালদার বয়স ২৪, মা অঞ্জলি হালদার বয়স ৪৫। পেশায় মৎস্যজীবী পরিবার। গত একমাস আগে বাবা বাসুদেব ও ছেলে সাহেব সুন্দরবনের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাড়ি ফিরে আসে। মাছ বিক্রি করে ছেলে সাহেবের অর্থ উপার্জন হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বাবা বাসুদেব সেই অর্থ চাইলে বাবাকে বেধড়ক মারধর করে গুণধর ছেলে। তারপর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। মা অঞ্জলি প্রতিবাদ করলেও তাকেও বেধড়ক মারধর করে ছেলে, এমনকি বাড়িও ভাঙচুর করে সে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার ভোরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে দেখে ঘরের মধ্যে বাসুদেব হালদারের মৃতদেহ পড়ে রয়েছে।  মৃত বাসুদেব হালদারের  স্ত্রী অঞ্জলি হালদার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। পুলিশ গিয়ে সাহেব হালদারকে গ্রেফতার করে। এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ প্রায় গন্ডগোল হত বাড়িতে। এর আগেও বেশ কয়েকবার ছেলে বাবা ও মা এর উপর অত‍্যাচার করেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি এইবার চরম পর্যায়ে পৌছাল। একেবারে বাবাকে খুন করে বসল ছেলে। শুধু টাকা চাইতেই কি ছেলের হাতে বাবা খুন নাকি অন্য কোনো কারণ আছে সেটাও তদন্তে রাখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে সাহেব হালদারকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Exit mobile version