কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের প্রতিবাদে হকারদের প্রতিবাদ মিছিল রেল স্টেশনে

সৌমাভ-মণ্ডল-11সৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা রেল স্টেশনে মিছিলে করলো তৃণমূলের শ্রমিক সংগঠন। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় কয়েক হাজার হকার আছে। ট্রেনের যাত্রীরাই তাদের একমাত্র ভরসা। দৈনন্দিন জীবনের রুজি-রোজগার চালানোর একমাত্র উপায় এই হকারি। কেউ কেউ আবার ২৫-৩০ বছর এই পেশার সঙ্গে যুক্ত। কিন্তু কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের নতুন নিয়মে ফাঁপড়ে হকার। মাস খানেক আগেই হাড়োয়া রেল স্টেশনে কেন্দ্র সরকারের নির্দেশ মতো হকারদের দোকান উচ্ছেদ করেছে রেল পুলিশ। যার জেরে দীর্ঘদিন ধরে এই পেশায় থাকা হকাররা রুজি-রোজগার হারিয়ে দৈনন্দিন জীবনে গভীর সংকটে পড়েছে।

তারই প্রতিবাদে শুক্রবার সকালে আইএনটিটিইউসির উত্তর ২৪ পরগণা জেলার কোর কমিটির সদস্য কৌশিক দত্তের নেতৃত্বে ভ্যাবলা স্টেশনে কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল বের হয়। তাদের দাবি এই হকার উচ্ছেদের নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

advt-5advt-1advt-2advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading