Site icon Sambad Pratikhan

একদা বাম দূর্গ হাড়োয়ায় সিপিএম এর ভাঙন, কয়েক’শ কর্মী-সমর্থক তৃণমূলে

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার হাড়োয়া ও মিনাখাঁ ব্লকের সিপিএমের লোকাল কমিটির সভাপতি সহ‌ শতাধিক কর্মী-সমর্থক হাড়োয়া অটোর স্ট্যান্ডে তৃণমূল যুব কংগ্রেসের একটি জনসভার মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগণা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, মিনাখাঁর বিধায়িকা ঊষা রানী মন্ডল, তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, তৃণমূল নেতা ফড়িদ জমাদার, তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ সহ একাধিক নেতৃত্বরা।

সিপিএমের লোকাল কমিটির সম্পাদক শ্রীধর সরদার বলেন, উন্নয়নের কথা মাথায় রেখে আমরা দল ত্যাগ করলাম। গত ৩৪ বছরে মানুষকে কিছু পরিষেবা দিতে পারিনি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে আমরা তৃণমূল দলে আসলাম।

Exit mobile version