বসিরহাটের মাটির হাড়ির কাঁচাগোল্লা, নলেন গুড়ের পাটালি, বাগদা চিংড়ি খাওয়া হলো না প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির

766c9ffd-6701-47c7-9d32-20c97d16e178সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: অভিভাবকহীন হলেন বসিরহাটের প্রবীণ নেতা অসিত মজুমদার। যার একসময় রাজনৈতিক উত্থান হয়েছিল সদ‍্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত ধরে। হঠাৎ সোমবার বিকালে দিল্লির সেনা হাসপাতালে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর পেয়ে বসিরহাটের অসিতের চোখে জল। এক সময় বহু আন্দোলনের মধ্য দিয়ে প্রণব বাবুর সঙ্গে রাজনৈতিক সংগ্রামের সাক্ষী ছিলেন অসিত মজুমদার। প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরেই অসিত মজুমদার সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। রাজনীতিতে সক্রিয় থাকাকালীন বসিরহাটের সাঁইপালায় অসিত মজুমদারর বাড়িতে আসলে ওনার জন্য আলাদা ভাবে কাতলা মাছের মাথা দিয়ে রান্না হতো মুড়োঘণ্ট, সঙ্গে বসিরহাটের কাঁচাগোল্লা, পাটালি, বাগদা চিংড়ি পাতে অবশ্যই থাকতো। ২০১৭ সালের রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পরে একাধিকবার প্রিয় পল্টু (প্রণব মুখার্জির ডাকনাম) দার দিল্লির বাড়িতে যেতেন অসিত মজুমদার। তার সঙ্গে সফরসঙ্গী থাকতো মাটির হাড়িতে কাঁচাগোল্লা, নলেন গুড় ও পাটালি। গত ১০ই আগষ্ট তিনি অসুস্থ হওয়ার পর বারংবার ঈশ্বরের কাছে তার শারীরিক সুস্থতার কামনা করেছেন বসিরহাটের ঐ প্রবীণ রাজনৈতিক ব‍্যক্তিত্ব।

সোমবার বিকাল ৫টা ৪৫মিনিটে পল্টুদার শেষনিঃশ্বাস ত‍্যাগের পর মনে বারবার ফিরে ফিরে আসছে সেই আপনজনের কথা। প্রণব মুখার্জী পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বসিরহাটের মানুষ পেয়েছে  ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতের দ্বিতীয় বৃহত্তম ঘোজাডাঙ্গা স্থলবন্দর। পাশাপাশি যখন ইছামতি সেতু তৈরি হয়েছিল যখন তিনি কেন্দ্রীয় কমিটির যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান।  আজও ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বসিরহাটবাসীর কাছে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র, মানুষের মধ্যে সেই স্মৃতি উস্কে দিচ্ছে। তাই দাদাকে হারিয়ে আজ অভিভাবকহীন অসিত বাবু। অসিত মজুমদার জায়া কৃষ্ণা মজুমদার স্মৃতিচারণায় বলেন, প্রণব বাবু তার হতের তৈরি মুড়িঘন্ট খেতে কতই না ভালোবাসতেন। এই কথা বলতে বলতে ভারাক্রান্ত কম্পমান গলায় চোখ মুছলেন অসিত মজুমদার ও কৃষ্ণা মজুমদার। আজ সেসব অতীত, এক অনন্য রাজনৈতিক অধ‍্যায় তথা যুগের অবসান ঘটিয়ে পরলোক গমন করলেন ভারতের রাজনীতির চাণক‍্য। ভারতবর্ষের মানুষ হিসাবে আজ রাজনৈতিক প্রাণপুরুষকে হারিয়ে অসিত মজুমদার তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

advt-5advt-4advt-1advt-3advt-2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading