Site icon Sambad Pratikhan

ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে রিষড়া যুব তৃণমূল

Advertisements

দেবদুলাল দাস: রিষড়া পৌরসভার ২১ নম্বরের দায়িত্বে থাকা রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অঙ্কণ ব্যানার্জীর নেতৃত্বে ও আন্তরিক প্রচেষ্টায় আজ (৩০ মে) রিষড়া পৌরসভার ২১ ও ২২ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ পরিবারগুলির হাতে ত্রাণ তুলে দিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন হুগলী জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব, রিষড়া পৌরসভার বর্তমান প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ রিষড়া পৌরসভার একঝাঁক প্রাক্তন কাউন্সিলর ও স্থানীয় যুব তৃণমূল ও তৃণমূল নেতৃবৃন্দ।  করোনা আবহে রিষড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের সাধারণ মানুষদের পাশে রয়েছেন প্রথম থেকেই যে মানুষটি অর্থাত্‍ রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অঙ্কণ ব্যানার্জী এদিনের ত্রাণ বন্টন প্রসঙ্গে সংবাদ প্রতিখনকে জানান, তাঁর তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও শ্রীরামপুর লোকসভার প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম থেকেই সাধারণ মানুষদের পাশে থেকে তাঁদের সেবা করতে চলেছেন। এখন একযোগে করোনা ও ভয়ংকর ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষতিগ্রস্থ এই ওয়ার্ডের সকল পরিবারের পাশে তাঁরা ছিলেন, আছেন ও থাকবেন। কারণ আজকে মানুষের যা ক্ষতি হয়েছে তা পুরোপুরি পূরণ করা সম্ভব নয় তাও সামান্য এই সহায়তা তুলে দিয়ে ওইসকল ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে থাকতেই তাঁদের আজকের এই প্রচেষ্টা।   

Exit mobile version