তিনি জোরের সঙ্গে বলেন এই মূহুর্তে যদি আবার ভোট নেওয়া হয় তাহলে বিজেপির ভোট কোথায় নেমে যাবে তা লক্ষ করা যাবে, এর কারণ হিসাবে কল্যাণ বাবু বলেন সাধারণ মানুষ আজ এই একমাসেই বীতশ্রদ্ধ ও তাই সাধারণ মানুষজন রীতিমত ঘেন্না করছে বিজেপিকে।
রিষড়া পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পৌরপ্রদান জাহিদ হাসান খান, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মুখোপাধ্যায়, রিষড়া পৌরসভার কাউন্সিলর শুভজিত সরকার সহ অনান্য কাউন্সিলর গণ এবং তৃণমূল কংগ্রেস এর অন্যতম যোদ্ধা বিকাশ সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। (নিজস্ব চিত্র)

