এইমুহূর্তে রাজ্যে হিমঘর গুলিতে ৪০ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। তবে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকে দেখা গেল হুগলি জেলার বিভিন্ন বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া। শেওড়াফুলি, চন্দননগর, বৈদবাটী, শ্রীরামপুর, সিঙ্গুরের নান্দা বাজারে সকাল থেকেই আলুর কিলো প্রতি দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়েছে। ক্রেতাদের অনেকেই বলছেন সরকার আলুর দাম কিলো প্রতি বেঁধে দিয়েছে কিন্তু আলুর খুচরো ব্যবসায়ীরা সরকারের বাঁধা দামের থেকে অনেক বেশি দাম নিচ্ছে।
আলু ক্রমেই নাগালের বাইরে, বাঙালীর খাবারের পাতে টান
Advertisements
