সুন্দরবনেও ডিজিটাল মাধ্যমে তৃণমূলের শহীদ স্মরণ

basirrr4সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: করোনা পরিস্থিতিতে এবছর একুশের জনসভা বাতিল করে ভার্চুয়াল সভার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সাড়া দিয়ে এবছর সুন্দরবনে ডিজিটাল মাধ্যমে তৃণমূলের শহীদ স্মরণ করেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, সন্দেশখালি, মিনাখাঁর মতো একাধিক ব্লক। পাশাপাশি পতাকা উত্তোলন ও ডিজিটাল মাধ্যমে শহীদ স্মরণ করেন বসিরহাট পৌর প্রশাসক তপন সরকার, উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল যুব নেতা সুরজিৎ মিত্র, টাকি পৌরসভার প্রশাসক আজিজুল গাজী থেকে শুরু করে হাড়োয়া ব্লকের যুবনেতা মিরাজুল ইসলাম ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম। মহকুমা জুড়ে নেতা-কর্মী-সমর্থকরা কেউ জায়ান্ট স্ক্রিনে, কেউ মোবাইলে, কেউ আবার টিভির পর্দায় চোখ রেখেছিলেন। বিশেষ করে লকডাউনের জেরে এবার একুশে জুলাই জনসভা না হওয়ার কারণে ব্লকে ব্লকে, বুথে বুথে কর্মী-সমর্থক নেতারা কেউ টিভির পর্দায় চোখ রেখেছিলেন আবার কেউ রাজারহাট হাড়োয়া রোডে (রাজ‍্য সড়ক ৩) জায়েন্ট স্ক্রিন লাগিয়ে ২১ এর বিধানসভা নির্বাচনে দলনেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনতে টিভির পর্দায় চোখ রেখে তা জানার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এবারের ভার্চুয়াল সভা এক অন্যরকমের ডিজিটাল মাধ্যমে প্রচারের নতুন ভাবনার শুরু করলো তৃণমূল কংগ্রেস।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading