সামিয়ানা প্রকল্পে বৃক্ষরোপনে হুগলি জেলা মহিলা কংগ্রেস

ccপ্রবীর বোস: সামিয়ানার অনুষ্ঠান চুঁচুড়ার বন্দেমাতরম ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত  হল এবং এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় এদিন। উপস্থিত ছিলেন রাজ্য সভা নেত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা মহিলা সভানেত্রী করবী মান্না, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা সপ্তগ্রাম বিধানসভার বি ধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরি কান্ত মুখার্জি, সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল মহিলা কংগ্রেসের হুগলি জেলার সভাপতি করবী মান্নার উদ্যোগে রবিবার সিঙ্গুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Untitled

রবিবার এই কর্মসূচি পালন প্রসঙ্গে হুগলি জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি করবী মান্না জানান, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অনুপ্রেরণায় সারা রাজ্যে এক লক্ষ গাছের চারা বসানোর ‘সামিয়ানা’ কর্মসূচির আওতায় হুগলি জেলার নানা ব্লকে, গ্রামে, শহরে শুরু করেছেন বৃক্ষরোপন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading