মালদায় তৃণমূলের বিক্ষোভ

malda8রুহুল আলম, মালদা: তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ২১ শে জুলাই পর্যন্ত দফায় দফায় রাজ্যের প্রতিটি প্রান্তে হবে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। সেইমতো সম্প্রতি মালদায় পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এবং পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। প্রায় ২০০ থেকে ৩০০ কর্মী এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়। মিছিলে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য থেকে শুরু করে দলের কর্মীবৃন্দ। malda7এদিন এই প্রতিবাদ মিছিলে মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে কমিটির এক সদস্য জানান, লকডাউনের মধ্যে যেভাবে মোদি সরকার দিনের পর দিন যেভাবে পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, তা লাগামছাড়া। পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে ছোট-বড় সব রকমের গাড়ি চালাতে খুব মুশকিলে পড়তে হচ্ছে। তার জন্য পেট্রোল ডিজেল জাতীয় যে কোনো গাড়ি চালাতে খুব সমস্যায় পড়তে হচ্ছে চালক থেকে শুরু করে মালিকদের।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading