অপহৃত ২ ছাত্রীকে ঘরে ফিরিয়ে দিল টি.আই.এস.এম ও প‍্যাট

287eed76-9726-4138-8008-760ae21e94d3সৌমাভ মণ্ডল, বসিরহাট : বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটী গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের মেরুদন্ডী গ্রামের ঘটনা। গত প্রায় চার মাস আগে ৩রা মার্চ নিজের গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্রী। বাবা আব্দুল সামাদ গাজী ও সঞ্জয় সরদার স্কুল কর্তৃপক্ষ ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারে তারা সেখানে যায়নি। পরের দিন দুই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে বসিরহাট থানায়। জানা যায় দুই ছাত্রীকে প্রেমের প্রলোভন দিয়ে দুই পাচারকারি পিন্টু মোল্লা ও দীপক দত্ত তাদেরকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে মোটা টাকায় বিক্রি করার চেষ্টা করেছিল। পাশাপাশি নিষিদ্ধ পল্লীতে দেহ ব্যবসার কাজে লাগানোর চেষ্টা করা হয়। এবং তাদের শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ঘরের মধ্যে রেখে। এই কথা জানতে পেরে দুই ছাত্রীকে যে বাড়িতে রাখা হয়েছিল সেই বাড়ির এক সহৃদয় ব্যক্তি তার মোবাইল ফোন ঐ ছাত্রীদের দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। বাড়িতে ফোন করলে জানা যায় তারা গুজরাটে রয়েছে। এর পরে পরিবারের লোকজন তেঘরিয়া ইনস্টিটিউট ফর সোশ্যাল মুভমেন্ট (টি.আই.এস.এম) ও প‍্যাট সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে ওই সংগঠনের সদস্য সুফিয়া খাতুন, বিকাশ দাস, রবিউল ইসলাম ও সম্পাদক ফারুক মোল্লা গুজরাটের মিশন মুক্তি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। f43cee31-374a-49a7-b660-8fd03219eaadপাশাপাশি গুজরাট পুলিশকে পুরো বিষয়টা জানালে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগে বসিরহাট পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে গুজরাট ও বাংলা পুলিশের যৌথ উদ্যোগে অপহৃত দুই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করা হয়। পাচারকারী পিন্টু মোল্লা ও দীপক দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুই ছাত্রী বাড়ি ফেরায় স্বস্তির হাওয়া মেরুদন্ডী গ্রামে। পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়েদের পুনরায় পড়াশোনা করার জন্য সব রকম ব্যবস্থা নেবেন। আগামীদিনেও এই সংগঠন তাদের পাশে থাকবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading