Site icon Sambad Pratikhan

হরিপালে হূল দিবস পালন

Advertisements

প্রবীর বোস, হুগলি:  আজ ” হুল দিবস পালন” হল হরিপালের বাসুদেবপুর মোড়ের বীর শহিদ সিধু মুর্মু ও কানহু মুর্মু র মূর্তির সামনে। জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং প্রদীপ  প্রজ্বলনের  মাধ্যমে হূল দিবসের শুভ সূচনা করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিক মঙ্গল সরেন, জয়রাম হেমব্রম, সুমিত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে সিধু মুর্মু ও কানহু মুর্মুর সহ আদিবাসী সমাজে অবদান কথা তুলে ধরেন বিধায়ক বেচারাম মান্না, তিনি বলেন করোনা ভাইরাস এর জন্য গতবছরের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, সামজিক দুরত্ব বজায় রেখেই এ বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Exit mobile version