মহারাষ্ট্র থেকে দক্ষিণ দিনাজপুর ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত ৬ জন হুগলিতে

41725e50-7655-4c21-bae5-837437d12340শুভদীপ দে, হুগলি: আজ মহারাষ্ট্র থেকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ফেরার সময় একটি গাড়ির এন.এইচ ২ তে দুর্ঘটনায়। এই দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে চুঁচড়া হাসপাতালে ভর্তি করা হয়। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী দিলীপ যাদব আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান এবং আহতদের সকলরকম চিকিৎসার ব্যাবস্থা করেন। আহতরা হলেন ধনঞ্জয় সরকার (১৭ বছর), সুজন সরকার (১৯ বছর), করণজিত্‍ সরকার (১৯ বছর), জয় সরকার (২০ বছর), সুচিত্রা সরকার(২০ বছর) ও ভূষণ বেলগারে (৩০ বছর)।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading