মালদায় তিনটি রুটে শুরু হলো সরকারি বাস পরিষেবা

malda-busরুহুল আলম, মালদা: করোনার লকডাউনের মধ্যেই  মালদায় উত্তরবঙ্গ পরিবহন সংস্থার মালদা ডিপো থেকে  তিনটি রুটে সরকারি বাস পরিষেবা শুরু হলো বুধবার। মালদা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কলকাতা রুটে চলবে এই  সরকারি বাস। সরকারি নির্দেশ মতো সামাজিক দূরত্ব মেনে বাসের যাত্রীদের বাসে বসানো হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠানো হচ্ছে না। একটি বাসে কুড়িজনের বেশি যাত্রী থাকবেনা। থার্মাল গান দিয়ে স্ক্রিনিং করা হচ্ছে যাত্রীদের। এরপর সানিটাইজ করার পরই বাসে উঠানো হচ্ছে যাত্রীদের। ধীরে ধীরে বাস পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন ডিপো ইনচার্জ। পিপিই পরে বাস চালাচ্ছেন চালকরা। সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা বাসে উঠলেও কিছুটা হলেও আতঙ্কিত রয়েছেন বাস চালক ও সহকারীরা। বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading