কোন্নগরের নবগ্রামে করোনা আক্রান্ত আরপিএফ কর্মী

nabagramপ্রবীর বোস, হুগলি:  হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এক নম্বর মাঠ এলাকায় এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে।সোমবার নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান এক নম্বর মাঠ এলাকায় ভাড়া থাকতেন ওই ব্যক্তি।কিছুদিন আগে থেকে অসুস্থ ছিলেন।এরপর তার করোনা টেস্ট করানো হয়।আজ তার রিপোর্ট পজেটিভ এসেছে।আক্রান্ত ব্যক্তি আরপিএফ কর্মী বলে জানান উপপ্রধান।গৌর মজুমদার এদিন জানান এই এলাকা সানিটাইজ করা হবে।আর ওই ব্যক্তির বাড়ির লোকদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে।নবগ্রামের মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে বিনা কারণে বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানান নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading