গভীর রাতে লেপের দোকানে আগুন, ক্ষতি লক্ষাধিক টাকা

6সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার হাড়োয়া থানার চাঁদনী মার্কেটের মুন্না বেডিং সেন্টার নামে একটি লেপের দোকানে রবিবার গভীর রাতে আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতি হয় লক্ষাধিক টাকার। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অবশেষে বসিরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায় শটসার্কিট থেকেই আগুন লাগে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। লকডাউনের জেরে এমনিতেই ব‍্যবসায়ীরা নাজেহাল, তারমধ্যে এই আগুনের ঘটনায় ব‍্যবসায়ীর মাথায় হাত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading