Site icon Sambad Pratikhan

ত্রাণ বন্টনের বিস্তারিত রিপোর্ট হোয়াটসঅ্যাপে নিচ্ছেন মিনাখাঁর তাজ

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বহুদিন কেটে গেলেও এখনও করোনা আতঙ্কে আতঙ্কিত এখনও গোটা দেশ থেকে বিশ্ব। যে রোগের ভ‍্যাকসিন এখনও পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অমিল। যার ফলে বিশেষজ্ঞদের মতে এখনও দেশজুড়ে লকডাউন। এই লকডাউনের সময়ে বহু দরিদ্র ও নিম্ন মধ‍্যবিত্তদের হাতে কাজ না থাকায় তাদের দিন আনা দিন খাওয়ায় পড়েছে কোপ। ফলে কেন্দ্রীয় সরকার ও রাজ‍্য সরকারের যৌথ উদ‍্যোগে রেশন ব‍্যবস্থার মাধ্যমে রেশন কার্ডধারী গ্রাহকরা পাচ্ছে বরাদ্দকৃত চাল ও গম অথবা আটা। কিন্তু যাদের রেশন কার্ড নেই তাদের কথা চিন্তা করে এক অভিনব উদ‍্যোগ নিলেন বসিরহাটের মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাজউদ্দিন মোল্লা। তার নিজস্ব উদ‍্যোগে তার এলাকাধীন যেসব মানুষের রেশন কার্ড নেই, তাদের বাড়ি বাড়ি গিয়ে তার দলের লোক ত্রাণ পৌছে দিচ্ছেন। তাদের হাতে সঠিকভাবে ত্রাণ পৌছে যাচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে তার নির্দেশে তার দলের লোকেরা তাকে ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠাতে হচ্ছে। এই ধরনের দায়িত্ব নিয়ে ত্রাণ বিতরণ নজিরবিহীন ঘটনা, যাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। এই ত্রাণপ্রাপক দুঃস্থ মানুষরা এই ত্রাণ পেয়ে ক্ষুধা নিবারণ কম্পমান দুহাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন তাজউদ্দিনকে।

Exit mobile version