Site icon Sambad Pratikhan

রেশন ডিলারকে বেধে রেখে বিক্ষোভ

Advertisements

প্রবীর বোস, হুগলি: লকডানের ফলে সমস্যায় পরেছে গরির মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে সবাই রেশনের চাল পায় তার কথাও বলা হয়েছে। আর সেই চাল রেশনে গিয়ে না মেলায় রেশন ডিলারকে বেধে রাখলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে সোমবার সকালে। রেশন নিতে আসা মানুষের অভিযোগ কার্ড থাকা পরেও সঠিক চাল পাওয়া যাচ্ছে না।  পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বপাড়া রেশন দোকানে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ স্থানীয়দের। দোকানের সামনে দেখা দেয় উত্তেজনা। পরে শ্রীরামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । রেশন ডিলার গৌতম মন্ডল এই বিষয়ে কিছু বলতে চাইনি।

Exit mobile version