বৃহন্নলাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিধায়ক

singuer-hozraপ্রবীর বোস, হুগলি: লকডাউনের জেরে বন্ধ সিঙ্গুরের বৃহন্নলাদের রুটিরুজি। বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে নবজাতক শিশুদের গান শুনিয়ে জীবিকা নির্বাহ করে। এই পরিস্থিতিতে বৃহন্নলাদের সঞ্চিত অর্থ কমতে শুরু করেছে। তাঁরই মাঝে সিঙ্গুরের বৃহন্নলারা অনেক দু:স্থ পরিবারদের সাহায্য করার পাশাপাশি পাখি সাউ নামে এক বৃহন্নলা রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করেছে। এবার সিঙ্গুরের জলাঘাটা গ্রামের ৪৫ জন বৃহন্নলাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গে উপস্থিত ছিল সিঙ্গুর থানার পুলিশ অফিসাররা। সোমবার সকালে সিঙ্গুর বিডিও অফিসের সামনে কয়েকজন বৃহন্নলাদের হাতে চাল, ডাল, সাবান ও মশলাপাতি তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি তারা। পুলিশ, চিকিত্‍সক থেকে প্রশাসনের আধিকারিকদের স্যালুট জানিয়েছে তারা। পাশাপাশি কোরোনা ভাইরাস নিয়ে গান শুনিয়েছে বৃহন্নলারা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading