ত্রাণ বন্টন নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, চলল গুলি বোমা, দোকানে আগুন, ভাঙচুর, গুলিবিদ্ধ ১, আহত মহিলা সহ ১০, ঘটনাস্থলে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী

bas3সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের পাটকেলপোতা গ্রামের ঘটনা। ত্রাণের চাল, ডাল নিয়ে সরদারপাড়া ও পাটকেলপোতার মধ্যে সংঘর্ষ হয়। এলাকার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সুষ্ঠু রেশনিং ও পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎই শুক্রবার দুপুরে সরদার পাড়ার কিছু দুষ্কৃতী আচমকাই গুলি, বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় পার্শ্ববর্তী পাটকেলপোতা গ্রামে। বেশ কিছু বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ও দোকানদারকে মারধর করে বলে অভিযোগ। আইজুল গাজী নামে এক গ্রামবাসীর মাথায় গুলি লাগে। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। মহিলাসহ দশ জন জখম হয়। হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী এসে আগুন নেভায়। ব্যবসায়ী সাইফুল মন্ডলের দোকানে আগুন লাগিয়ে দিলে প্রায় ১৫ লক্ষ টাকার চাল, গম সহ মুদিখানার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়ার কর্মাধ‍্যক্ষ দাবি করেন, সিপিএম পরিকল্পিত ভাবে ভাবে তৃণমূলের সুষ্ঠ ত্রাণ বণ্টনকে বানচাল করতে হামলা চালিয়েছে।

রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে বসিরহাট উত্তরের সিপিএমের বিধায়ক সেটাকে বানচাল করতে পরিকল্পিত হামলা চালিয়েছে। সিপিএম এর এই ঘটনার নিন্দা জানাচ্ছি। পুরো ঘটনার তদন্ত করে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসনকে জানাচ্ছি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading