প্রবীর বোস, হুগলি: বড্ড কঠিন সময়ে রোজগার সেই কবেই বন্ধ হয়ে গিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সাংসার চালালো কঠিন হয়ে পরে ছিল পুরোহিতদের। তাই সামনের দিনগুলোতে কি ভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত ছিল সবাই,তাই এবার সরকারী সাহায্য চেয়ে সংবাদ মাধ্যমের দারস্থ হয়েছিল শ্রীরামপুর পৌরোহিত্য কল্যাণ সমিতি। সেই আবেদনে সারা দিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রাথমিক ভাবে শ্রীরামপুর থানার পক্ষ থেকে মোট আশি জন দরিদ্র পুরোহিতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।
সংগঠনের প্রধান রঞ্জন মুখার্জি জানান কঠিন এই সময়ে প্রশাসন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে অনেকটাই সুবিধে হলো।
অপরদিকে আজ হরিপাল ব্লক সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর ৩০০ জন ব্রাহ্মণদের হাতে ত্রাণ তুলে দিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, ওসি নজরুল ইসলাম, বিডিও তপন হালদার, হিমাদ্রি ফাউন্ডেশনের পক্ষে শান্তিময় দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।








