ধনেখালিতে সাংসদ দিলেন মাত্র ছয় বস্তা চাল ও এক বস্তা ডাল

dhanekhali2প্রবীর বোস, হুগলী: সাংসদ লকেট চটোপাধায় তার লোকসভা কেন্দ্রের ধনেখালিতে ছয় বস্তা চাল ও এক বস্তা ডাল দিয়েছেন। এক বস্তা মুড়ি দিতে চেয়ে ছিলেন। কিন্তু সেই মুড়ি ধনেখালি বিজেপির কর্ম কর্তারা নেন নি। সোমবার সকালে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনেখালিতে একটি মন্ডলে মাত্র ছয় বস্তা চাল ও এক বস্তা ডাল দেওয়া কে কেন্দ্র করে বিজেপির নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ধনেখালির এক বিজেপির নেতা জানান মাত্র ছয় বস্তা চাল ও এক বস্তা ডাল নিয়ে আমরা কি করবো। কাকেই বা এই চাল ও ডাল দেব। আমাদের এখানে প্রচুর গরীব পরিবার রয়েছেন। লক ডাউন এক মাসের বেশি সময় ধরে চলছে। আমাদের কাছে অনেক গরীব মানুষ আসছেন দুমুঠো চালের জন্য। কিন্তু আমারা তাদের কাছে পৌঁছাতে পারছি না। এলাকার মানুষ আমাদের উপর ক্ষুব্ধ হয়ে পরেছেন।

লকেট দিদি যদি আমাদের ধনেখালিতে একটু বেশি করে চাল,ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিতেন তাহলেই এই এলাকার গরীব  মানুষেরা খুশি হতেন, আর এক বস্তা মুড়ি কতজনকে দেব আমরা বলেও ওই নেতা ক্ষোভ প্রকাশ করেন। আজ দুপুরে ধনেখালিতে বিজেপির নেতা ও কর্মীরা এই খাদ্য সামগ্রী বিতরন করা নিয়ে এক গোপন বৈঠক করেন।তাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।ঐ খাদ্য সামগ্রী তারা বিতরণ করবেন না।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading