লক ডাউনের নিয়ম মেনেই রমজান মাস পালন চলছে

WhatsApp-Image-2020-04-26-at-1.27ffরুহুল আলম, মালদা: পবিত্র রমজান মাস ইসলাম ধর্মের নবমতম মাস। প্রতিবছর এই রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনভর রোজা রেখে সূর্যাস্তের পর ইফতারে বিভিন্ন খাবারের মাধ্যমে রোজা সম্পন্ন করেন। আর রমজান মাস শেষে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই ঈদে নতুন পোশাক পড়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ উত্‍সবে মেতে ওঠেন সকল মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই সময় নিজেদের ঘরবাড়িও সাজিয়ে তোলেন তাঁরা। কিন্তু করোনা ভাইরাসের তাণ্ডবে এবছর সারা বিশ্বেই সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। করোনা ভাইরাসকে এড়াতে যেহেতু জমায়েত হওয়া নিষিদ্ধ সেই কারণেই ভারতের প্রতিটি জায়গায় মসজিদ, দরগা, ইমামবাড়ার দরজা বন্ধ। সেইমতো ধর্মনিষ্ঠ মুসলিমদের নিজেদের বাড়িতে থেকেই নামাজ পাঠের পরামর্শ দিয়েছেন ইমামরা। তাই সবাই নিজেদের বাড়িতেই নামাজ পড়ছেন। মালদা শহরও তার ব্যাতিক্রম নয়।

এদিকে সামাজিক মাধ্যমে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম নূর সকল মালদাবাসীকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই পবিত্র রমজান মাসে সকলের দোয়ায় আমরা যেন দ্রুততার সাথে করোনা ভাইরাস মুক্ত সমাজে ফিরে আসি তার আহবান জানিয়েছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat