মালদা পৌঁছলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ও সুরক্ষা উপদেষ্টা

malda006রুহুল আলম, মালদা:  করোনা সংক্রমণে সোমবার মালদার পরিস্থিতি খতিয়ে দেখতে মালদা পৌঁছলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কুমার এবং রাজ্য পুলিশের সুরক্ষা উপদেষ্টা সুরোজিৎ কর পুরকায়স্থ। এদিন তাঁরা মুর্শিদাবাদের লালগোলা থেকে হেলিকপ্টারে মালদা এয়ারপোর্টে নামেন। এরপর সেখান থেকে চলে যান মালদার পুরোনো সার্কিট হাউসে। সেখানে বেশ কিছুক্ষণ জেলা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জেলার দ্বিতীয় বৃহত্তম ভারত-বাংলাদেশ মহদিপুর আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করতে যান। সেখানে সীমান্তের প্রহারত ২৪ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। মহানির্দেশক বীরেন্দ্র কুমার জানান, মালদার পরিস্থিতি ভালো রয়েছে। করোনা পরিস্থিতিতে যাতে কোনমতেই সীমান্তবর্তী এলাকা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে সে বিষয়টি  নিশ্চিত করতে বিএসএফের সাথে একগুচ্ছ আলোচনা হয়েছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading