লিটেরোমা’র প্রধান পরামর্শদাত্রী সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞা ও পুরস্কারপ্রাপ্ত লেখিকা এবং শর্ট ফিল্ম প্রস্তুতকারক ঋত্বিকা ব্যানার্জী জানান এই বছর তাঁদের নারী সম্মান প্রদানে অন্যতম প্রধান বিষয় ছিল শুধুমাত্র নারীরা নন তাঁদের এই সম্মান লাভ করেছেন এমন পুরুষ যাঁরা নারীদের নিয়ে কাজ করে চলেছেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবর্ণ রায় ও মৌসুমী শর্মা।
লিটেরোমার অন্যতম পৃষ্ঠপোষক প্রবীণ লেখিকা ও সমাজকর্মী সুব্রতা বন্দ্যোপাধ্যায় বলেন, লিটেরোমা শুধুমাত্র একটি লাভজনক প্রকাশনা সংস্থা নয়, লিটেরোমার সকল কুশীলবেরা অঙ্গীকারবদ্ধ তাদের সামাজিক দায়বদ্ধতায়। তারই ফলস্বরূপ তাঁদের এই অনুষ্ঠান। এদিন লিটেরোমার পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় সংবাদ প্রতিখনের কারিগরী সম্পাদিকা দিপান্বীতা দাসকে। তাঁর হাতে নারী সম্মান তুলে দেন সুব্রতা বন্দ্যোপাধ্যায় ও এদিনের বিশেষ অতিথি সাবর্ণ রায়।
এদিন সম্মানিত হন দেবিকা দাস, সমাজকর্মী মিমি দাস, রুদ্র রঞ্জন সেজপাদা, কবিতা ভাবনানী, তরুণী কবি ইয়াসিকা ঝা, প্রীতি পোদ্দার, ডাক্তার সুজাতা চ্যাটার্জী, অনুপমা ডালমিয়া, উষা ডালমিয়া, লেখিকা গার্গী সান্যাল, ডঃ চণ্ডীত্মিতা খাটুয়া, অদিতি আগরওয়াল পোদ্দার, পায়েল রায়চৌধুরী, দেয়াসিনি রায়, বালিকা সেনগুপ্ত, প্রভা গোয়েল, সোমা ভৌমিক, ববিতা কেজরিওয়াল, মঞ্জুলা আস্থানা মোহান্তী, কবিতা বিরজুকা শর্মা, রিংকু তানুক, ডিম্পল নাহাতা জৈন, সংগীতা গুপ্তা, সায়ন্তনী সেনগুপ্ত সহ সমাজের নানান ক্ষেত্রের আরও বিশিষ্ট নারীরা।
উল্লেক্ষ্য এদিন গার্গী সান্যালের লেখা বই কিছু কথা কিছু অনুভুতি অনুষ্ঠানিক প্রকাশ করেন কিউরেটর রেশমী চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তমাল মুখোপাধ্যায় ও সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়।
