ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে জাতীয় সড়ক অবরোধ

rt6.jpgপল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ প্রমীলা বর্মন এর ধর্ষণ এবং নৃশংস হত্যার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়িতে জাতীয় সড়ক আটকে পথ অবরোধ করলো স্থানীয় মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। প্রসঙ্গত গতকাল, প্রমিলা বর্মণ  নামের ১৭ বছরের এক কিশোরীর আধপোড়া দেহ পাওয়া গেল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত সাফনগর এলাকায়। জানা গেছে, সাফানগর ও অশোকগ্রামের মাঝে, মাঠে কৃষিকাজ করতে গিয়ে কয়েকজন কৃষক দেখতে পান একটি আধপোড়া দেহ কয়েকটি কুকুর ছিড়ে খাচ্ছে। কৌতুহল বসত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান একটি মেয়ের আধপোড়া দেহ ফাঁকা মাঠের মাঝে কালভার্টের নিচে পরে রয়েছে এবং তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন ও একটি হাত কাটা। মৃতদেহকে দেখে এবং তার মৃত্যুর বীভৎসতা দেখে আঁতকে ওঠেন তারা। ক্ষনিকের বিহ্বলতা কাটিয়ে তারা খবর দেন স্থানীয় কুমারগঞ্জ থানায়।qw34 কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পোড়া মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়  ময়না তদন্তের জন্য। উদ্ধার হওয়া মৃতদেহ দেখে তাদের অনুমান মৃতাকে পুড়িয়ে মারার পূর্বে তাঁকে ধর্ষণ করা হয় এবং তারপর মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় এবং সব শেষে প্রমান লোপাট করতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে, পুলিস শিবপুরের পঞ্চগ্রামবাসী একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম মোহাবুর মিঞা, বাবার নাম জাফিল মিঞা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading