Site icon Sambad Pratikhan

প্রকাশিত হল ডঃ সুনীল কৌশলের প্রথম বই

Advertisements

নিজস্ব সংবাদদাতা,কলকাতা : সম্প্রতি মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে লিটেরোমা প্রকাশ করলো ডঃ সুনীল কৌশলের লেখা প্রথম বই ‘জিপসী ওয়াংডারিং অ্যান্ড র‍্যানডম রিফ্লেকশন’। কিউরেটর রেশমী চ্যাটার্জী বইটির মোড়ক উন্মোচন করেন। এরপরে লেখিকা ডঃ সুনীল কৌশল তার লেখা বইটির থেকে টুকরো অংশ পাঠ করে দর্শক মন্ডলী কে শোনান। ডঃ সুনীল কৌশল তার লেখা বইটিতে তার ছোটবেলার নানা স্মৃতি, যৌবনের কিছু কথা,  দেশের বিভিন্ন স্থানে তার চেনা মানুষদের ছবি, এসবকিছু দুই মলাটের ভিতর সুন্দরভাবে বন্দী করেছেন। পেপারব্যাক এবং কিন্ড্ল্ ভার্সনে এই বইটির প্রকাশক লিটেরোমা। অনাবাসী পাঠকবর্গ খুব শীঘ্রই এই বইটি কেনার সুযোগ পাবেন নানান ডিজিট্যাল মাধ্যমে।

শারদীয়া উত্‍সবের প্রাক্কালে লিটেরোমার  সাহিত্য আসর এই দিন শুরু হয় জনপ্রিয় সংগীতশিল্পী দেবপ্রিয় রায় এর দুর্গা স্তুতির মধ্য দিয়ে।  অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন লিটেরোমার কর্ণধার ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়। এদিন ১৫ জন কৃতিদের হাতে তুলে দেওয়া হয় লিটেরোমা এচিভার সম্মান।

Exit mobile version