এছাড়াও এদিন আসরে প্রকাশিত হতে চলেছে আরও দুটি বই- একটি মন্দ্রীতা বোসের লেখা কবিতার বই ‘ডিসেম্বর ওয়েভস’ এবং অপরটি দেবী রঘুবংশী লিখিত উপন্যাস ‘রুকসার’। বই প্রকাশ ছাড়াও গ্রীষ্মের এই সান্ধ্য আসরে লিটেরোমা নবীন ও প্রবীণ কবি-লেখক-লেখিকাদের এক অপরূপ মিলনের আয়োজন করতে চলেছে।
গল্প, কবিতা, আলোচনা সব নিয়ে এককথায় ভারতীয় সংস্কৃতির এক অনন্য মিলনগাঁথা উপহার দিতে চলেছে লিটেরোমা তাঁর এই কার্নিভালে।

