এই উত্সবের অপর এক প্রধান আকর্ষণীয় বিষয় ছিলো বাংলা ও মুম্বাই চলচ্চিত্র জগতের দুই প্রাণ পুরুষ উত্তমকুমার ও অমিতাভ বচ্চনের ওপর একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পুরস্কারেও ছিলো বিশেষ ধামাকা, পুরস্কার হিসাবে ছিলো কুইন সাইজ বেড, ওয়ারড্রোব ইত্যাদি মিলিয়ে প্রায় ২.৫ লক্ষ টাকার পুরস্কার। উত্সব মুখরিত হয়ে উঠেছিল মুক্তির অপেক্ষায় বাংলা সিনেমা ‘মিশা’র কলাকুশলীদের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন চিত্রতারকা সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মা, টোটা রায়চৌধুরি, তূলিকা, গায়ক নচিকেতা সহ বিশিষ্টরা। দুদিনের এই উত্সবে দেবাশীষ ব্যানার্জীর পরিচালনা ‘মৃদঙ্গ লহরী’ সকলের মন জয় করে নেয়। (ছবি-ইন্দ্রাণী সেনগুপ্তা)
বৈশাখী উত্সবে মাতলো কলকাতা
Advertisements
